ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স—মানবিক রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য

বৈষম্যহীন মানবিক রাষ্ট্র পরিচালনাই বিএনপি’র মূল লক্ষ্য। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো আপোষ নয়—এ ক্ষেত্রে থাকবে কঠোর জিরো টলারেন্স।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের খানজাহান আলী মাজার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাগেরহাট-২ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন ।

প্রতীক বরাদ্দের পর প্রথম নির্বাচনী জনসভার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, হিন্দু-মুসলমানসহ সকল জাতি ও ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেই রাষ্ট্র পরিচালনা করা হবে। কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করা হবে না।

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিশ্চিত করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে একটি আদর্শ, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলার কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি এটিএম আকরাম হোসেন তালিম সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওহিদুর জ্জামান দিপু, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সদস্য খাদেম নিয়ামুল নাসির আলাপ,খান মনিরুল ইসলাম, সমশের আলী মোহন, হাদিউজ্জামান হিরো, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন,সদর উপজেলার বিএনপির সভাপতি নাসির আহমেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভা থেকে প্রধান অতিথি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা সকলের সহযোগিতা নিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করবো।যেখান বিগত দিনের মত মানুষ রাজনৈতিক কারণে জুলুম নির্যাতনের শিকার হবে না।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স—মানবিক রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য

আপডেট : ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬