ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

ধানের শীষে ভোট দেয়ার আহ্বান, বড় শোডাউনের মধ্যদিয়ে প্রচারণা শুরু করলেন তুহিন

শোডাউনের মধ্যদিয়ে নীলফামারীতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

বুধবার দুপুরে প্রতীক বরাদ্দ পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক ভাবে প্রচারনা শুরু করেন তিনি।

জেলা শহরের ডিসি অফিস চত্তর থেকে একটি বনার্ঢ্য নির্বাচনী প্রচারণা মিছিল শুরু হয় ধানের শীষের। এতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

নীলফামারীবাসীকে শুভেচ্ছা জানিয়ে মিছিলোত্তর বক্তব্যে প্রকৌশলী তুহিন বলেন, সারাদেশে ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, মানুষ উন্নয়ন চায়। সাবেক সাংসদ তুহিন বলেন, আমরা আর পেছনে ফিরে যেতে চাই না, নীলফামারীকে উন্নত নীলফামারী গড়তে চাই। সম্ভবনাময় এই জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই। এজন্য আপনাদের সম্মানিত ভোটারদের সমর্থন প্রয়োজন। ধানের শীষে আপনাদের কাছে ভোট প্রার্থণা করি।

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল, জেলা বিএনপির সাবেক সভাপতি আলমগীর সরকার ও সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল বক্তব্য দেন।

এর আগে সকাল থেকে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও নীলফামারী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন নেতা কর্মীরা। পরে বনার্ঢ্য নির্বাচনী প্রচারণার এই মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ধানের শীষ ও প্রার্থী তুহিনের পোস্টার হাতে নিয়ে মিছিলে অংশ নেন নেতা কর্মীরা।

প্রসঙ্গত, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী তুহিন।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

ধানের শীষে ভোট দেয়ার আহ্বান, বড় শোডাউনের মধ্যদিয়ে প্রচারণা শুরু করলেন তুহিন

আপডেট : ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬