রাজধানীর মিরপুরে জনসভার মধ্যে দিয়ে শুরু হলো জামায়াতের নির্বাচনী প্রচারণা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বন্ধের প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, “ট্যাক্সের বাইরে যে বেসরকারি চাঁদাবাজি চলে, তা আর চলবে না। আমরা চাঁদা নেব না, চাঁদা দিবো না। ইনসাফ সবার জন্য।”
বক্তৃতায় তিনি বিএনপির দুই হাজার টাকার ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতিকে সমালোচনা করে বলেন, “দুটি হাজারের কার্ড দিয়ে কোনো পরিবারের সমস্যার সমাধান হবে না। প্রকৃত ইনসাফই মানুষের জীবনে পরিবর্তন আনে।”
ডা. শফিকুর রহমান আশ্বস্ত করেন, জামায়াতে ইসলাম যদি বিজয়ী হয়, তবে মিরপুরের ভাঙা খাল, অব্যবস্থাপিত রাস্তা, মশা-পোকা ও শিক্ষার সংকটের সমাধান করা হবে। তিনি শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পুনরায় মানসম্মত করার প্রতিশ্রুতি দেন।
জামায়াতে আমির শহীদ শরীফ ওসমান হাদির স্মরণ করে বলেন, “হাদি হারিয়ে যায়নি; তার লড়াই এখন ১৮ কোটি মানুষের হৃদয়ে জীবিত।” এছাড়া তিনি বলেন, যুবসমাজকে আত্মকেন্দ্রিক না করে দক্ষ, নৈতিক ও দায়বদ্ধ নাগরিক হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

নিজস্ব প্রতিবেদকঃ 



















