ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা

পিরোজপুরে সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা ছাত্রদলের উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের টেনিস গ্রাউন্ডে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং যুগ্ম আহ্বায়ক এলিজা জামান।

এছাড়াও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান ও জুয়েল মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আল আমিন হোসেনসহ অন্যান্য নেতারা।

কর্মসূচিতে বিএনপি ও ছাত্রদলের জেলা, পৌরসভা, সদর উপজেলা এবং বিভিন্ন উপজেলা ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন আপসহীন ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক ত্যাগ, সাহসী নেতৃত্ব ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা

আপডেট : ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬