নীলফামারীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নীলফামারী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী অ্যাডঃ আল ফারুক আব্দুল লতিফ।
শনিবার (১০ জানুয়ারি) বিকালে শহরের শাহীপাড়া মোড় নীলফামারী প্রেস ক্লাব হল রুমে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে, নীলফামারী প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের সভাপতি, সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন
এসময় অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারীর সঞ্চালনায় জেলা ও শহর শাখা জামায়াতের নেতৃবৃন্দ, অ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ, মাওলানা মোকাররম হোসেন সাঈদীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাধারণ সম্পাদক নুর আলম।
এ সময় প্রার্থী অ্যাডঃ আল ফারুক আব্দুল লতিফ বলেন, উন্নয়নে পিছিয়ে পড়া নীলফামারীকে সকলে মিলে নতুন ভাবে সাজাতে চাই। এ জন্য বৈষম্য ও দুর্নীতির শৃঙ্খল ভেঙে নিরপেক্ষ সংবাদ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতায় নতুন নীলফামারী গড়ে তুলতে চান তিনি।

আশীষ বিশ্বাস, নীলফামারী প্রতিনিধিঃ 



















