ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল

দেরিতে আসায় পিরোজপুরে মনোনয়নপত্র জমা দিতে পারলেন না দুই প্রার্থী

পাঁচ মিনিট দেরিতে আসায় পিরোজপুরে মনোনয়নপত্র জমা দিতে পারলেন না পিরোজপুর-১ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী হাফেজ মাসুম বিল্লাহ এবং পিরোজপুর-২ আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী আনিসুর রহমান মুন্না।

সোমবার (২৯ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সময়মত উপস্থিত না হতে পারায় এ ঘটনা ঘটে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়ন দাখিলের শেষ দিনে বিভিন্ন দলের এবং স্বতন্ত্র প্রার্থী সহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে সঠিক সময়ে উপস্থিত হতে না পারায় মনোনয়নপত্র জমা দিতে পারেননি পিরোজপুর-১ (সদর, ইন্দুরকানী, নাজিরপুর) আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী হাফেজ মাসুম বিল্লাহ ও পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া) আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী আনিসুর রহমান মুন্না। ‎

মনোনয়নপত্র জমা না দিতে পারার বিষয়ে গন অধিকার পরিষদ মনোনীত প্রার্থী আনিসুর রহমান মুন্না বলেন, আসার পথে আমার গাড়িটি নষ্ট হয়ে যাওয়ার কারণে সঠিক সময় আসতে পারিনি। আমি বিকেল পাঁচটার এক থেকে দুই মিনিট পরে এসেছি তবে মাত্র এক থেকে দুই মিনিট পরে আসার পরেও আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আমি রাস্ট্রের আদালতের কাছে জানতে চাইবো মাত্র দুই মিনিটের জন্য কেন আমাকে ঢুকতে দেওয়া হয়নি। তবে এ বিষয়ে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী বা দলের কোন দায়িত্বশীল নেতার বক্তব্য পাওয়া যায়নি। ‎

এ বিষয়ে পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, আমাদের নির্বাচনী আইন হলো বিকেল পাঁচটার মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী উপস্থিত হওয়া। যারা জমা দিতে পারেননি তারা কেউই পাঁচটার মধ্যে আসেন নাই এসেছেন পাঁচটা পনেরো বা বিশ এর পরে। এ সময়ে মনোনয়নপত্র গ্রহণ করার কোন বিধান নাই।

জনপ্রিয়

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী

দেরিতে আসায় পিরোজপুরে মনোনয়নপত্র জমা দিতে পারলেন না দুই প্রার্থী

আপডেট : ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫