ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল

খুলনার ৬টি আসনে ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রচন্ড শীতের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনার ৬টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্রসহ ৪৬ জন প্রার্থী। তবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৫৩ জন প্রার্থী।

খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ. স. ম. জামশেদ খোন্দকারের কার্যালয় এবং খুলনা আঞ্চলিক নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।

আসন ভিত্তিক মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে খুলনা-১ আসনে বিএনপির মনোনিত প্রার্থী আমির এজাজ খান, জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী, ইসলামী ফ্রুন্ট এর সাংবাদিক ও কলামিষ্ট সুনীল শুভ রায়, জাতীয় পার্টির জাহাঙ্গীর হোসেন, সিপিবির কিশোর কুমার রায়, ইসলামি আন্দোলন বাংলাদেশ মোঃ আবু সাইদ, জেএসডি প্রশেনজিৎ দত্ত, বাংলাদেশ মাইনোরেটি জাতীয় পার্টি প্রবীর গোপাল রায়, বাংলাদেশ খেলাফত মজলিসের ফিরোজুল ইসলাম, গণ অধিকার জিএম রোকনুজ্জামান, বাংলাদেশ সমাধিকার পরিষদ সুব্রত মন্ডল, স্বতন্ত্র অচিন্ত্য কুমার মন্ডল ও গোবিন্দ হালদার

খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, খেলাফত মজলিসের মোঃ শহিদুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর আমানুল্লাহ।

খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী সংগঠনের কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল, জামায়াত ইসলামের প্রার্থী অধ্যাপক মাহাফুজুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ মোঃ আঃ আউয়াল, বাংলাদেশ খেলাফত মজলিসের এফএম হারুন অর রশিদ, জাতীয় পার্টি মো: আব্দুল্লাহ আল মামুন, বাসদ জনার্দন দত্ত, এনডিএম শেখ আরমান হোসেন, স্বতন্ত্র আব্দুর রউফ মোল্লা, মুরাদ খান লিটন, মঈন মহম্মদ মায়াজ, মোঃ আবু হাসনাত ছিদ্দিক ও এসএম আরিফুর রহমান মিঠু।

খুলনা-৪ আসনে ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, জামায়াত ইসলামের প্রার্থী মো. কবিরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নেতা এসকে আজিজুল বারী, খেলাফত মজলিসের এসএম সাখাওয়াত হোসেন ও স্বতন্ত্র এসএম আজমল হোসেন।

খুলনা-৫ আসনে জামায়াতের সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির প্রার্থী আলী আসগর লবী, ইসলামি আন্দোলন বাংলাদেশ শেখ মুজিবুর রহমান, সিপিবি চিত্তরঞ্জন গোলদার, জাতীয় পার্টির শামীম আরা পারভীন (ইয়াসমিন), বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ আব্দুল কাউম জোমাদ্দার।

খুলনা-৬ আসনে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ, বিএনপির প্রার্থী এসএম মনিরুল ইসলাম বাপ্পি, জাতীয় পার্টির মোস্তফা কামাল জাহাঙ্গীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ আছাদুল্লাহ ফকির, সিপিবি প্রশান্ত কুমার মন্ডল ও স্বতন্ত্র প্রার্থী মোঃ আসাদুল বিশ্বাস।

খুলনা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ জানান, এ পর্যন্ত মোট ৫৩ জন মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে খুলনা-১ থেকে ১২ জন, খুলনা-২ থেকে ৫ জন, খুলনা-৩ থেকে ১৪ জন, খুলনা-৪ থেকে ৭ জন, খুলনা-৫ থেকে ৯ জন এবং খুলনা-৬ থেকে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তার মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৬ জন প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে যেমন উৎসব মুখর পরিবেশ বিরাজমান, তেমনি আইন-শৃঙ্খলা বাহিনী ছিলো সতর্ক অবস্থানে।

জনপ্রিয়

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী

খুলনার ৬টি আসনে ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

আপডেট : ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫