ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

বিশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শান্ত গ্রেফতার

বরিশালের বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বিশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্তকে গ্রেফতার করেছে পুলিশ। চলমান “ডেভিল হান্ট” বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি ফেরিঘাট এলাকা থেকে বানারীপাড়া থানা পুলিশের একটি বিশেষ টিম তাকে আটক করে। বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের বানারীপাড়া উপজেলার কিছু নেতাকর্মী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে গোপন বৈঠক, লিফলেট বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা চালাচ্ছিল।

এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,“আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে সহিংসতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বিশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শান্তকে গ্রেফতার করা হয়েছে।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

বিশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শান্ত গ্রেফতার

আপডেট : ০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫