ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রোববার (২১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মাদ শফিকুল ইসলাম।

মনোনয়নপত্র সংগ্রহ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নির্বাচন কার্যক্রমের প্রস্তুতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক অবস্থান আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাজনীতির পক্ষে জনসমর্থন গড়ে তোলার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের অধিকার, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করে যাচ্ছে। নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি ইসমাঈল সিরাজীর মতো একজন যোগ্য, সৎ ও জনবান্ধব প্রার্থী মনোনীত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতোমধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ ওমর ফারুক, নির্বাচন সমন্বয়কারী আলহাজ্ব আমান উল্লাহ্, যুগ্ম সমন্বয়কারী মুহাম্মাদ জোবায়ের হোসাইনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৪ আসনে একটি ইতিবাচক ও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে। তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দর্শন ও কর্মসূচি পৌঁছে দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট : ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫