ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​ নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি অর্থাভাবে অনিশ্চিত এসএসসি, শুভকে সহায়তা করল এবিজি ফাউন্ডেশন মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নবাগত জেলা প্রশাসকের সাথে জলঢাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের পরিচিতি ও মতবিনিময়

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের লাইব্রেরিতে অনুষ্ঠিত দোয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

এর আগে, বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নিহতদের প্রতি শোক জানিয়ে কালো ব্যাজ ধারণ করেন এবং তাদের স্মরণে প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। একই সাথে, রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

পিরোজপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাওলানা যুবায়ের আহমাদ দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। এছাড়া আল্লাহর কাছে প্রার্থনা করা হয় যেন নিহতদের শহীদ হিসেবে কবুল করেন এবং তাদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন।

দোয়া অনুষ্ঠানের শুরুতে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় পাইলট, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষকসহ যারা প্রাণ হারিয়েছেন তা অত্যন্ত বেদনাদায়ক। এই দুর্ঘটনা রাষ্ট্রের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য সরকারের প্রতি আহ্বান জানান যাতে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

জনপ্রিয়

রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া

আপডেট : ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫