ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​ নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি অর্থাভাবে অনিশ্চিত এসএসসি, শুভকে সহায়তা করল এবিজি ফাউন্ডেশন মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নবাগত জেলা প্রশাসকের সাথে জলঢাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের পরিচিতি ও মতবিনিময়

ক্ষমা চেয়ে রাতে ফেসবুকে পোস্ট, ভোরে হলের নিচে মিলল ঢাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ

সঞ্জু বারাইক | সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিমানী পোস্ট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে আত্মহত্যা’ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। সঞ্জু বারাইক (২৩) নামের ওই তরুণ নৃবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে জগন্নাথ হলের রবীন্দ্র ভবনের ছাদ থেকে তিনি ‘লাফিয়ে পড়েন’ বলে বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান।

তার আগে রোববার (১৩ জুলাই) রাত ১২টার পরপর সঞ্জয় এক ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি, উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি, আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী।

আমি দিনের পর দিন অন্যায় করেছি, নিজের দোষ ঢেকে অপরজনকে দোষ দেওয়া আমার ঠিক হয়নি। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমার কারণে কারও কোনো ক্ষতি হলে সে দায় একান্তই আমার, আমি ক্ষমা চাচ্ছি।’

সঞ্জু বারাইকের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। চুনারুঘাট সরকারি কলেজে এইচএসসি শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ের হলের সিসিটিভি ভিডিওতে দেখা যায়, সঞ্জু রাতে হলের ছাদে যান, সেখানে প্রায় দেড় ঘণ্টা ছিলেন।

সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, সকালে মরদেহটি রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে ছিল। পরে মরদেহ মর্গে পাঠানো হয়। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান সকালে সঞ্জয়ের মৃত্যুর খবর পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তৈয়েবুর রহমান, প্রক্টর সাইফুদ্দীন আহমদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. ফারুক শাহ এবং জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল সেখানে উপস্থিত ছিলেন।

উপাচার্য নিয়াজ আহমদ খান হাসপাতালের চিকিৎসক এবং মৃত শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর জানান, হলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সঞ্জু ভবনের ছাদ থেকে পড়ে গেছেন। তিনি লাফিয়ে পড়েছেন নাকি দুর্ঘটনাবশত পড়ে গেছেন, তা এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জনপ্রিয়

রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​

ক্ষমা চেয়ে রাতে ফেসবুকে পোস্ট, ভোরে হলের নিচে মিলল ঢাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ

আপডেট : ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫