ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​ নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি অর্থাভাবে অনিশ্চিত এসএসসি, শুভকে সহায়তা করল এবিজি ফাউন্ডেশন মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নবাগত জেলা প্রশাসকের সাথে জলঢাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের পরিচিতি ও মতবিনিময়

অবনতির দায় কার: ইসলামপুর স্কুলে এসএসসি পাসের হার শূন্য

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ঘিরে নাঙ্গলকোট উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে দেখা দিয়েছে চরম হতাশা। বিদ্যালয়টি থেকে অংশ নেওয়া সকল শিক্ষার্থীই পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।

এমন ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন—এই চরম ব্যর্থতার দায়ভার কাদের?

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট, ক্লাসে অনিয়মিত পাঠদান, শিক্ষকদের দায়িত্বহীনতা এবং বিদ্যালয় ব্যবস্থাপনায় গাফিলতির কারণে এমন দুরবস্থা সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সন্তানদের স্কুলে পাঠাই ভবিষ্যতের জন্য। কিন্তু এখানে ঠিকমতো ক্লাসই হয় না, পড়াশোনার পরিবেশ নেই। এত বড় ব্যর্থতার পর কেউ জবাবদিহিতায় নেই কেন?”

এদিকে বিষয়টি নিয়ে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষক বা প্রধান শিক্ষকের মন্তব্য এখনো পাওয়া যায়নি। স্থানীয় শিক্ষা প্রশাসনের পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না—তা স্পষ্ট নয়।

শিক্ষাবিদরা মনে করছেন, এই ফলাফল শুধু একটি স্কুলের নয়, বরং পুরো শিক্ষা ব্যবস্থার দুর্বলতার প্রতিফলন। এখনই সময় যথাযথ পদক্ষেপ গ্রহণের, না হলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

প্রসঙ্গত, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশের ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি, গত বছর এ সংখ্যা ছিলো ৫১। আর ৯৮৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

জনপ্রিয়

রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​

অবনতির দায় কার: ইসলামপুর স্কুলে এসএসসি পাসের হার শূন্য

আপডেট : ০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫