ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​ নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি অর্থাভাবে অনিশ্চিত এসএসসি, শুভকে সহায়তা করল এবিজি ফাউন্ডেশন মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নবাগত জেলা প্রশাসকের সাথে জলঢাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের পরিচিতি ও মতবিনিময়

মোরেলগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্র রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষার কেন্দ্রের পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এবার মোরেলগঞ্জের পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে যেতে হবে পাশ্ববর্তী উপজেলা শরণখোলায়। এই সিদ্ধান্তে পরীক্ষার্থীরা যেমন বিপাকে পড়েছে, তেমনি অভিভাবকরাও দুশ্চিন্তায় রয়েছেন।

মঙ্গলবার (১৩ মে) সকালে মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা মোরেলগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন এবং কেন্দ্র মোরেলগঞ্জেই পুনর্বহালের দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, মোরেলগঞ্জ থেকে শরণখোলা পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রতিদিন কেন্দ্রে যাতায়াত করা তাদের জন্য কষ্টকর ও সময়সাপেক্ষ। এছাড়া, বৃষ্টির মৌসুম ও নদীভিত্তিক যোগাযোগ ব্যবস্থা পরীক্ষার দিনগুলোতে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। অনেক পরীক্ষার্থীরই পরিবার আর্থিকভাবে সচ্ছল নয়, ফলে প্রতিদিন অতিরিক্ত ভাড়া দিয়ে শরণখোলা যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়।

একজন পরীক্ষার্থী বলেন, “মোরেলগঞ্জে এতগুলো কলেজ থাকলেও এবার কেন পরীক্ষা কেন্দ্র তুলে নেওয়া হলো, তা আমরা বুঝতে পারছি না। আমরা চাই, আগের মতো এবারও আমাদের পরীক্ষার কেন্দ্র মোরেলগঞ্জেই রাখা হোক।”

অভিভাবকরাও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, পরীক্ষার সময় শিক্ষার্থীরা মানসিক চাপের মধ্যেই থাকে, তার ওপর যদি দূরবর্তী স্থানে যাতায়াত করতে হয়, তাহলে তারা আরও চাপের মধ্যে পড়বে।

শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, সংশ্লিষ্ট প্রশাসন যেন দ্রুত তাদের এই সমস্যার সমাধানে পদক্ষেপ নেন এবং মোরেলগঞ্জেই পরীক্ষা কেন্দ্র পুনঃনির্ধারণ করেন।

জনপ্রিয়

রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​

মোরেলগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্র রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫