ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, প্রত্যেকের এক মাসের কারাদণ্ড লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেশ্বর নদীতে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাধা জাল ধ্বংস মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ভোলায় আজও প্রতিষ্ঠা হয়নি আধুনিক ব্লাড ব্যাংক: ভোগান্তিতে চরাঞ্চলবাসীসহ ২০ লাখ মানুষ পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে চোলাই মদসহ বাস জব্দ, আটক ২ টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে

মোরেলগঞ্জে নানা শ্রেণিপেশার মানুষের মাঝে বিএনপি নেতা শিপনের ঈদ উপহার বিতরণ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ-শরণখোলা আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক দরিদ্র মানুষের হাতে ঈদ বস্ত্র তুলে দেওয়া হয়। মানবিক এই উদ্যোগের সার্বিক তত্ত্বাবধানে ছিল কে. কে. গ্রুপ বাংলাদেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, এবং সঞ্চালনা করেন সামাদ হোসেন ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে. কে. গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর কাজী খায়রুজ্জামান শিপনের সহধর্মিণী শাহরুনজ্জামান নিপা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আহসান ফকির ও ফকির রাসেল আল ইসলাম, কৃষকদলের সাবেক সভাপতি মশিউর রহমান শফিক, পৌর শ্রমিকদল সভাপতি মাসুদ খান চুন্নুসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঈদ উপহার হাতে পেয়ে অসহায় ও দুস্থ মানুষেরা আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ তাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে।

এ সময় বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন বলেন-“ঈদ আনন্দ সবার জন্য। সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

এই আয়োজনে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

জনপ্রিয়

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, প্রত্যেকের এক মাসের কারাদণ্ড

মোরেলগঞ্জে নানা শ্রেণিপেশার মানুষের মাঝে বিএনপি নেতা শিপনের ঈদ উপহার বিতরণ

আপডেট : ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫