ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বলেশ্বর নদীতে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাধা জাল ধ্বংস মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ভোলায় আজও প্রতিষ্ঠা হয়নি আধুনিক ব্লাড ব্যাংক: ভোগান্তিতে চরাঞ্চলবাসীসহ ২০ লাখ মানুষ পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে চোলাই মদসহ বাস জব্দ, আটক ২ টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

সংবাদ সম্মেলন ডেকে স্থানীয় আওয়ামী লীগ নেতার পদত্যাগ

সংগৃহীত ছবি

সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের এক নেতা।পদত্যাগ করা ওই নেতার নাম ছিদ্দিকুর রহমান। তিনি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।

আজ বুধবার (১৯ মার্চ) দুপুরে কাঁঠালিয়া প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন ডেকে লিখিতভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এ সময় তিনি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না বলে জানান।

ছিদ্দিকুর রহমান লিখিত পদত্যাগপত্রে বলেন, ‘আমি বিগত ২০১৭ সালে উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাজিল মাদরাসায় অধ্যক্ষ পদে যোগদান করি। মাদরাসার উন্নয়নের লক্ষ্যে ২০১৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ কাঁঠালিয়া উপজেলা শাখার কমিটিতে ধর্মবিষয়ক পদে অন্তর্ভুক্ত হই।

বর্তমানে আমি ছারছিনার মতাদর্শে বিশ্বাসী এবং বর্তমান পীর ভক্তদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকার জন্য নির্দেশ দিয়েছেন। তাই আমি আওয়ামী লীগের পদ থেকে স্বেচ্ছায়, স্বজ্ঞানে পদত্যাগ করলাম এবং ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত হব না।’

স্থানীয় রাজনৈতিক মহলে তার পদত্যাগ নিয়ে নানা আলোচনা চলছে। একসময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকা মাওলানা ছিদ্দিকুর রহমান বিএনপির সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরের ঘনিষ্ঠ ছিলেন। পরে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর প্রভাবশালী বলয়ের মাধ্যমে কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটিতে স্থান পান।

জানা গেছে, তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক মনিরের ঘনিষ্ঠ সহচর হিসেবেও পরিচিত ছিলেন।

জনপ্রিয়

বলেশ্বর নদীতে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাধা জাল ধ্বংস

সংবাদ সম্মেলন ডেকে স্থানীয় আওয়ামী লীগ নেতার পদত্যাগ

আপডেট : ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫