ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

পিরোজপুরে ২শত অসহায় দুস্থদের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র রমজান উপলক্ষে পিরোজপুর জেলার সদর উপজেলার সুবিধা বঞ্চিত অতি দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা উদ্দীপন।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০টায় পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে মুসলিম এইড ইউকে এর আর্থিক সহায়তায় উদ্দীপনের উদ্যোগে দরিদ্র, সুবিধা বঞ্চিত এবং প্রতিবন্ধী ২শত পরিবারের সদস্যের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

জোনাল ব্যাবস্থাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং অমিত বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ।

আরো উপস্থিত ছিলেন- উদ্দীপন প্রধান কার্যালয়ের ম্যানেজার নূরুন্নাহার স্বপ্না, আঞ্চলিক ব্যবস্থাপক উদ্দীপন কাইয়ুম হোসেন, প্রধান কার্যালয় কমিউনিটি রিলেশন অফিসার ফাহমিদা আফরোজ, মুসলিম এইড কান্ট্রি ডিরেক্টর মো. ফরহাদ হোসেন, মুসলিম এইড পিরোজপুরের বেল্লাল হোসেন, শাখা ব্যবস্থাপক মেহেদী হাসান।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, উদ্দীপন পবিত্র রমজান মাসে দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মহতি উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের সব সেক্টর হতে বিপদগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। খাদ্য সহায়তার পাশাপাশি মানুষের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোকে আরো বেশি কাজ করতে হবে। প্রকল্পের শুরু হতে উদ্দীপন জেলা উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় সাধন করেছে। স্বচ্ছ জরিপ পরিচালনা করে সুচারুভাবে সঠিক উপকারভোগী নির্বাচনের জন্য উদ্দীপনকে সাধুবাদ জানাতে হয়। দাতা সংস্থা মুসলিম এইড ও উদ্দীপনকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ধন্যবাদ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপকারভোগীদের হাতে রমজান এর খাদ্য সামগ্রী তুলে দেন। ২শত পরিবারের সদস্যের জন্য প্রতি প্যাকেটে ২০ কেজি চাল, ১ কেজি ডাল, আলু ৩ কেজি, পেঁয়াজ ২ কেজি, মুড়ি ২ কেজি, সোয়াবিন তেল ২ কেজি, ১ কেজি খেজুর, ১ প্যাকেট নুডুলস, ১ কেজি লবন ও ১ কেজি ছোলা বিতরণ করেন।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

পিরোজপুরে ২শত অসহায় দুস্থদের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট : ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫