বাগেরহাটের মোরেলগঞ্জে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সম্মানে এক ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মোরেলগঞ্জ উপজেলা শাখা।
বুধবার (৫ মার্চ) বিকেল ৫টায় আবু হুরায়রা আদর্শ দাখিল মাদ্রাসার মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মোরেলগঞ্জ পৌর জামায়াতের আমীর মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিম হাওলাদার, পৌর সেক্রেটারি মোঃ আল-আমিনসহ দলীয় নেতাকর্মীরা।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সাংবাদিকরা গণমাধ্যমের ভূমিকা ও সমাজের কল্যাণে একসঙ্গে কাজ করার বিষয়ে মতবিনিময় করেন।

মো. নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ 









