ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
করিমগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী বিক্রি শূন্য, মাথায় ঋণের পাহাড়: শপিংমল বাঁচানোর আকুতি ব্যবসায়ীদের মোরেলগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক এম এ জলিল স্ট্রোকজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ টেকনাফে মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৯ জাতীয় যুব দিবসে সফল আত্মকর্মী ও সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ গণপূর্তে বদলির লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে: জাতীয় সাংবাদিক সংস্থায় গণপূর্তমন্ত্রী এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস পিরোজপুরে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা

মোরেলগঞ্জে ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে হাঁস বিতরণ করল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

হতদরিদ্র পরিবারের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে ২০০ পরিবারের মাঝে হাঁস বিতরণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মোরেলগঞ্জ প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু হানিফ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মোরেলগঞ্জ এপি শাখার এরিয়া ম্যানেজার তপন কুমার মণ্ডল, প্রোগ্রাম অফিসার মিলিতা সরকার, স্বপন হালদার এবং টেকনিক্যাল স্পেশালিস্ট ইসতিয়াক আহম্মেদ।

এই কর্মসূচির আওতায় উপজেলার ৪টি ইউনিয়নের ২০০ জন সুবিধাভোগী প্রত্যেকে ৬টি করে খাকি ক্যাম্বেল জাতের হাঁস পান, যার মোট সংখ্যা দাঁড়ায় ১,২০০টি।

হাঁস বিতরণ কার্যক্রম চলাকালে ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলো স্বনির্ভর হওয়ার সুযোগ পাবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। বিতরণকৃত হাঁস পালন করে তারা ডিম ও মাংসের মাধ্যমে নিজেদের পুষ্টির চাহিদা পূরণ করতে পারবে। পাশাপাশি, অতিরিক্ত ডিম বিক্রি করে তারা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ পাবে।

উপস্থিত সুবিধাভোগীরা ওয়ার্ল্ড ভিশনের এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

করিমগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

মোরেলগঞ্জে ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে হাঁস বিতরণ করল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

আপডেট : ১২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫