পিরোজপুরে ‘গণতন্ত্র অভিযাত্রা’ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও ব্যবস্থা বদলের এগিয়ে নিন নীতিনিষ্ঠ রাজনীতির পতাকা তলে সমবেত হউন-শীর্ষক কর্মসূচীকে ধারন করে শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে শো-ডাউন ও মানববন্ধন পালন করেছে সিপিবি কেন্দ্রীয় ও জেলা শাখার নেতৃবৃন্দ।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্লাব সড়কে সরকারের কাছে ১৮ দফা বাস্তবায়নের দাবী জানিয়ে বক্তব্য প্রদান করেন, দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড মোতালেব মোল্লা, কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা. ফজলুর রহমান, সিপিবি পিরোজপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড ডা. তপন বসু, অ্যাডভোকেট বাহাদূর হোসেন ও ফরিদ খান।

এসময় বক্তারা বলেন, দেশের অভ্যন্তরে নানা সংকট এবং সরকার সুনির্দিষ্ট কার্যক্রম গ্রহণ না করায় দেশি-বিদেশি নানা অপশক্তি তৎপরতার চেষ্টা চালাচ্ছে। এমনকি আমাদের মহান মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্নবিদ্ধ করারও দুঃসাহস দেখাচ্ছে। এসব ঘটনা চলতে থাকলে ২০২৪ এর গণ-অভ্যূত্থানের আকাঙ্খা বাস্তবায়ন হবেনা বলেও মনে করেন সিপিবি নেতৃবৃন্দ।

হাসান মামুন, পিরোজপুর প্রতিনিধিঃ 









