ঢাকা লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশন (২০২৫-২০২৬) এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর ১৬৯/ক পুরানা পল্টন টেপা কমপ্লেক্সে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
নির্বাচনে সাত্তার-শাহেদ প্যানেলে সভাপতি পদে মোঃ আব্দুস সাত্তার, সহ-সভাপতি এ কে এম বশির, মোঃ রোকুনুজ্জামান, সাধারণ সম্পাদক শাহেদ আহমদ (লেনিন), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, কোষাধ্যক্ষ এ.এস.এম আনিছুজ্জামান (তুহিন), লাইব্রেরী সম্পাদক মোঃ জহুরুল হক, সাংস্কৃতিক সম্পাদক এস এম আলমগীর হোসেন, সদস্য এ এইচ এম সাজেদুর রহমান (সাজু), মোঃ কবির হোসেন তালুকদার, মহিউদ্দিন হাওলাদার, এস এম আরিফ মন্ডল, মোঃ আব্দুল্লাহ আল মাসুদ (রিয়ন), এ কিউ এম কাদের, মোঃ ইমাম হাসান খান মামুন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে ইসমাইল-মজুমদার পরিষদে সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা শাহীন, শারমিন সুলতানা মৌসুমী, সেক্রেটারী মোঃ মহসিন মজুমদার, এ.জি.এস প্রার্থী রাবেয়া আফরোজ, ট্রেজারার সানজিদা আকতার (তনু), কালচারাল সেক্রেটারী মাহমুদুল হক সাকের, লাইব্রেরী সেক্রেটারী মোঃ রায়হানুল ইসলাম, ইসি মেম্বার মোঃ বেলায়েত হোসাইন, আব্দুল কায়ুম খান, মোঃ শিরাজুল ইসলাম, ড. উওম কুমার দাস, মোঃ গোলাম ফরিদা, মাজেদা খাতুন, আলমগীর হোসাইন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদ360 প্রতিবেদকঃ 









