ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস পিরোজপুরে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ, নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি বাংলাদেশের গত ২২ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি: পিবিআইকে দীপ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪ মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন বন্ধ শিল্পকারখানা সচল ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বহুমুখী পরিকল্পনা মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস

পিরোজপুরে যুবক হত্যা: দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুরের নেছারাবাদে হারুন অর রশিদ (৩৫) নামে এক যুবককে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোক্তাগীর আলম এর আদালতে এ রায় ঘোষনা করেন। আদালত একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস সশ্রম কারাদন্ড প্রদান করেন।

রায় ঘোষণাকালে রফিকুল ইসলাম, জসিম আকন এই দুই আসামী অনুপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত অন্য দুজন হলেন- আ: জব্বার হিরু (৭০), খোকন মোল্লা (৫০)। মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০০৬ সালে ভিকটিম হারুন অর রশিদ (৪০) বরিশাল একাউন্টস অফিসের এম এল এস এস পদে চাকুরী করতেন। তার সাথে কমবেশি টাকা থাকতো এটা সবাই জানতেন। ঘটনার রাতে ভিকটিম তার এলাকায় আসার পথে নেছারাবাদের সারেংকাঠী ইউনিয়নের বিষ্ণুকাঠী গ্রামের একটি খালের পাশে আসলে আসামীরা তার সাথে থাকা ৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে লাশ খালের পাশে ফেলে রেখে চলে যায়। ২০০৬ সালের ২৭ অক্টোবর সকাল ৯টার দিকে বিষ্ণুকাঠী গ্রামের ইদ্রিস আলী খাঁ তার বাড়ীর পিছনে খালের চরে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় সারেংকাঠী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন হাওলাদারকে জানায়। লাশ উদ্ধারের পর ঐদিনই বাদী হয়ে মহিউদ্দিন হাওলাদার অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ৪জনকে অভিযুক্ত করে চার্জসীট দেয়।

অতিরিক্ত পবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়ালিদ হাসান বাবু জানান, ২০০৬ সালে নেছারাবাদ উপজেলার সারেংকাঠী গ্রামে ২০০৬ সালে ভিকটিম হারুন অর রশিদ হত্যা মামলায় ৪জন আসামীকে অভিযুক্ত করে পুলিশ চার্জসীট প্রদান করে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামীদের যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। আসামী পক্ষে অ্যাডভোকেট দিলীপ কুমার মাঝি মামলাটি পরিচালনা করেন।

জনপ্রিয়

এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস

পিরোজপুরে যুবক হত্যা: দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড

আপডেট : ০৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫