ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস পিরোজপুরে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ, নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি বাংলাদেশের গত ২২ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি: পিবিআইকে দীপ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪ মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন বন্ধ শিল্পকারখানা সচল ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বহুমুখী পরিকল্পনা মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস

ভান্ডারিয়ায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার, ছেলের সঙ্গে অভিমান করে বাবার আত্মহত্যা

প্রতীকী ছবি

ভান্ডারিয়া উপজেলার ৩নম্বর তেলিখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের গোল বুনিয়া গ্রামে থেকে মঙ্গলবার (২৮ জানুয়ারি) নির্মান শ্রমিক মো. জলিল হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সে ওই ওয়ার্ডের মৃত আজাহার হাওলাদারের ছেলে।

স্থানীয় ও থানাপুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে মৃতের ভাতিজার স্ত্রী মোসাম্মৎ সীমা বেগম পুকুরে পানি আনতে যাওয়ার সময় ঘরের দরজা খোলা দেখে উঁকি দিয়ে দেখতে পায় তার শ্বশুর নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস অবস্থায় ঝুলে আছে। এসময় তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ভান্ডারিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে জলিল হাওলাদার সোমবার রাতে যে কোন সময় নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে।

জলিলের স্ত্রী না থাকায় এবং একমাত্র ছেলে মো. সোলায়মান তার শ্বশুর বাড়ি ভোলায় থাকে। জলিল হাওলাদার একাই ঘরে বসবাস করত।

অন্য একটি সুত্র জানায়, তার একমাত্র ছেলে সোলায়মান বাবার নামে মঠবাড়ীয়া উপজেলার আশা এনজিও সাফা ব্র্যাঞ্চ থেকে ৫০ হাজার টাকা ঋন নেয়। এ নিয়ে বাবার সঙ্গে মতবিরোধ সৃষ্টি হলে ছেলে বাড়ী থেকে চলে যায়। তার বাবা মনের দুঃখে কষ্টে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার জানান, ময়না তদন্তের জন্য মরদেহ পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে । এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

জনপ্রিয়

এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস

ভান্ডারিয়ায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার, ছেলের সঙ্গে অভিমান করে বাবার আত্মহত্যা

আপডেট : ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫