ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস পিরোজপুরে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ, নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি বাংলাদেশের গত ২২ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি: পিবিআইকে দীপ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪ মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন বন্ধ শিল্পকারখানা সচল ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বহুমুখী পরিকল্পনা মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস

সাঘাটায় ভুল চিকিৎসায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ডিজিটাল হাসপাতালে সিজারে ভুল চিকিৎসায় ফুলছড়ি উপজেলার বাগ বাড়ী গ্রামের সবুজ মিয়ার স্ত্রী ও নবজাতক কন্যা শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। লাশ ফেলে পালিয়েছে ডাক্তারসহ হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার (২৪ জানুয়ারি) সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনোরঞ্জন কুমার বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, এই ঘটনাটি তদন্তের মাধ্যমে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাখা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষেরঅবহেলার কারনে এমন ঘটনা ঘটেছে ৷ এই হাসপাতালে গত কয়েক বছরে ১০ জনের বেশি রুগী ও নবজাতকের মৃত্যু হয়েছে।

এই ঘটনা সম্পর্কে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন বলেন, বিষয়টি শুনেছি। আরও বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওই হাসপাতাল বন্ধ করাসহ প্রসূতি মা ও নবজাতক মেয়ের হত্যার দায়ে চিকিৎসক ও কর্তৃপক্ষের বিচারের দাবী করেন।

জনপ্রিয়

এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস

সাঘাটায় ভুল চিকিৎসায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যু

আপডেট : ০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫