ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস পিরোজপুরে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ, নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি বাংলাদেশের গত ২২ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি: পিবিআইকে দীপ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪ মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন বন্ধ শিল্পকারখানা সচল ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বহুমুখী পরিকল্পনা মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস

দেড় দশক পর মুক্তি: বিডিআর জওয়ানদের জন্য কারাফটকে স্বজনদের অপেক্ষা

  • সংবাদ360 ডেস্কঃ
  • আপডেট : ০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ১৬৩ ভিউ

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় প্রায় ১৬ বছর ধরে কারাগারে আটক ১৬৮ জন সাবেক বিডিআর জওয়ান অবশেষে জামিনে মুক্তি পাচ্ছেন। কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং গাজীপুরের কাশিপুর কারাগারের বাইরে সকাল থেকেই ভিড় করেন স্বজনরা।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তাদের মুক্তির দিন থাকায় সকাল থেকেই কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিপুর কারাগারের বাইরে স্বজনদের ভিড় দেখা যায়। অনেকে সেখানে ফুল ও মিষ্টি নিয়ে অপেক্ষা করছিলেন প্রিয়জনের জন্য। বাইরে ভিড় করেন নানা বয়সী স্বজনরা।

ঢাকার বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া গত রোববার বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। এরপর মঙ্গলবার জামিনপ্রাপ্ত ১৭৮ জনের নামের তালিকা প্রকাশ করা হয়।

এদিন মোট ১৬৮ জন মুক্তি পাচ্ছেন জানিয়ে ঢাকা বিভাগীয় ডিআইজি (প্রিজন) জাহাঙ্গীর কবির বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪১ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে ২৬ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে ৮৯ জন এবং কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১২ জন সাবেক বিডিআর সদস্য মুক্তি পাচ্ছেন।

বুধবার তাদের জামিননামা দাখিল করা হয়। এরপর তাদের জামিন সংক্রান্ত নথিপত্র কারাগারে গেলে শুরু হয় মুক্তির প্রস্তুতি।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এম কে এম মাসুম দুপুর পৌনে ১টায় গণমাধ্যমকে বলেন, “পিলখানার ঘটনায় ৪১ জন আমাদের এখানে আছে। কিছুক্ষণের মধ্যেই তারা বের হবেন।”

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা।

জনপ্রিয়

এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস

দেড় দশক পর মুক্তি: বিডিআর জওয়ানদের জন্য কারাফটকে স্বজনদের অপেক্ষা

আপডেট : ০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫