ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস পিরোজপুরে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ, নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি বাংলাদেশের গত ২২ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি: পিবিআইকে দীপ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪ মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন বন্ধ শিল্পকারখানা সচল ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বহুমুখী পরিকল্পনা মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস

ইন্দুরকানীতে রাতে সিঁদকেটে ঘরে ঢুকে মা-মেয়ে সহ তিন জনকে কুপিয়ে জখম

পিরোজপুরের ইন্দুরকানীতে গভীর রাতে সিঁদকেটে ঘরে ঢুকে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপশাবুনিয়া গ্রামের মৃধারহাট এলাকায় বুধবার (২২ জানুয়ারি) রাতে জেলে জাহাঙ্গীর হোসেনের বসত বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেন বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবা গত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপশাবুনিয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের বাড়িতে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল সিঁদকেটে ঘরের ভিতরে ঢুকে মা, মেয়ে ও নাতিকে মুখ বেঁধে কুপিয়ে গুরুতর আহত করে।

গুরুতর আহতরা হলেন- জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী জেসমিন বেগম (৪৫), মেয়ে জুয়েনা (১৩) এবং নাতি ইয়েনাকে (১২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে পালিয়ে যায়।

এসময় আহতদের ডাক-চিৎকার শুনে তিনজনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে আটার দিকে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জেসমিন বেগমকে মাথা ও মুখমন্ডলে এলোপাথারি ভাবে কোপানো হয়েছে। তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে স্বজনরা।

আবু হানিফ নামে আহতের এক নিকট আত্মীয় জানান, চুরি কিংবা অন্য কোন খারাপ উদ্দেশ্যে দুর্বৃত্তের দল ঘরে ঢুকে পড়ে। হয়ত ঘরের লোকজন তাদেরকে চিনে ফেলায় কুপিয়ে যখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায় । ঘটনার সময় বাড়িতে আহত ওই তিনজন ছাড়া কোন পুরুষ লোক ছিল না।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেন আরও বলেন, জাহাঙ্গীর হাওলাদারের ঘরে গভীর রাতে সিঁদকেটে ঢুকে মা-মেয়ে সহ তিনজনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস

ইন্দুরকানীতে রাতে সিঁদকেটে ঘরে ঢুকে মা-মেয়ে সহ তিন জনকে কুপিয়ে জখম

আপডেট : ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫