ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
করিমগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী বিক্রি শূন্য, মাথায় ঋণের পাহাড়: শপিংমল বাঁচানোর আকুতি ব্যবসায়ীদের মোরেলগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক এম এ জলিল স্ট্রোকজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ টেকনাফে মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৯ জাতীয় যুব দিবসে সফল আত্মকর্মী ও সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ গণপূর্তে বদলির লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে: জাতীয় সাংবাদিক সংস্থায় গণপূর্তমন্ত্রী এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস পিরোজপুরে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা

বাড্ডায় শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

  • সংবাদ360 ডেস্কঃ
  • আপডেট : ০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ১৭০ ভিউ

ছাত্র-জনতার গণআন্দোলনে রাজধানী ঢাকার বাড্ডা-ভাটারা-রামপুরায় শহীদ পরিবার ও আহতদের মাঝে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ৮টি শহীদ ও আহত পরিবারের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন— দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে ৮টি শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান এবং ৫ আহতদের জন্য চিকিৎসা সহায়তা ও হুইল চেয়ার প্রদান করা হয়।

বাড্ডার লুৎফুন টাওয়ার সংলগ্ন এলাকায় সংশ্লিষ্ট ৮টি শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীবসহ নেতা-কর্মী।

আরো উপস্থিত ছিলেন— বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক এম এ কাইউম, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনসহ বাড্ডা-ভাটারা থানা বিএনপি’র নেতৃবৃন্দ।

করিমগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

বাড্ডায় শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

আপডেট : ০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫