ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
করিমগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী বিক্রি শূন্য, মাথায় ঋণের পাহাড়: শপিংমল বাঁচানোর আকুতি ব্যবসায়ীদের মোরেলগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক এম এ জলিল স্ট্রোকজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ টেকনাফে মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৯ জাতীয় যুব দিবসে সফল আত্মকর্মী ও সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ গণপূর্তে বদলির লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে: জাতীয় সাংবাদিক সংস্থায় গণপূর্তমন্ত্রী এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস পিরোজপুরে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা

গোবিন্দগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি মনু, সম্পাদক লেলিন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় সহ-সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খলেক এবং প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা: ময়নুল হাসান সাদিক উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপি’র কার্যালয়ে পৌর বিএনপি’র আহ্বায়ক রবিউল কবির মনু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব মো: আবু জাফর লেলিনের সঞ্চালনায় প্রথম পর্যায়ে সম্মেলন ও আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহমেদ, জেলা বিএনপি’র সহ সভাপতি রেজানুল হাবিব রফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপি’র সহ-সভাপতি ফারুক কবির আহমেদ, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু প্রমুখ।

ভোটে আগামী ২ বছরের জন্য গোবিন্দগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি পদে রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন এবং সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক ও আব্দুল মান্নান সিন্টু নির্বাচিত হয়েছে।

নবনির্বাচিত নেতৃবৃন্দকে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

করিমগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

গোবিন্দগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি মনু, সম্পাদক লেলিন

আপডেট : ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫