ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে

মুভি বাংলায় সংবাদ প্রকাশের পর কেরানীগঞ্জে অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মুভি বাংলা টেলিভিশনে সংবাদ প্রকাশের পর কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে আলিপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধ বালু মহল বন্ধে অভিযান পরিচালনা করেছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া।

মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত আইন ২০২৩)-এর ১৫ ধারা অনুযায়ী, অবৈধভাবে বালু উত্তোলন এবং জনদুর্ভোগ সৃষ্টির কারণে বালু মহলের মালিক মোঃ মোক্তার হোসেনকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়াবেন না বলে লিখিতভাবে প্রতিশ্রুতি দেন।

অভিযানের সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরু মিয়া, পুলিশের একটি দল, ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ মিরাজ হোসেন, নাজির রাজিব দত্ত, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ইব্রাহিম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জনপ্রিয়

পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

মুভি বাংলায় সংবাদ প্রকাশের পর কেরানীগঞ্জে অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫