ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ, নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি বাংলাদেশের গত ২২ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি: পিবিআইকে দীপ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪ মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন বন্ধ শিল্পকারখানা সচল ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বহুমুখী পরিকল্পনা মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস নগরবাসীর হাঁটার মৌলিক অধিকার বনাম অবৈধ দখল বাণিজ্য: ঢাকার ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে জরুরি পদক্ষেপ

পদযাত্রায় পুলিশের বাধা, যমুনায় গেলেন ৯ সদস্যের প্রতিনিধিদল

সংগৃহীত ছবি

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ।

আজ বুধবার (৮ জানুয়ারি) দুপুরের দিকে শাহবাগ থানার সামনে হাজারো ছাত্র-জনতার পদযাত্রাটি আটকে দেওয়া হয়।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় একটি প্রতিনিধি দল তাদের দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছেন। আর অন্যরা সেখানেই অবস্থান করছেন।

মাহিন সরকার মাইকে বলেন, ‘আপনারা যারা এখানে এসেছেন, সবাই শান্ত হোন। আমরা একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে আমাদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করবো। আমরা ফিরে আসা পর্যন্ত এখানেই অবস্থান কর্মসূচি পালিত হবে। আর আমরা ফিরে আসার পর আমরা যা সিদ্ধান্ত দেবো, আশা করছি আপনারা তা বাস্তবায়ন করবেন।’

এর আগে বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্তের দাবিতে গেলো কয়েকদিন ধরেই বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক মাহিন সরকার। এরই অংশ হিসেবে আজ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা কর্মসূচির ঘোষণা করেছিলেন তিনি।

শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাহিন সরকারের ডাকে সারা দেশ থেকে ভুক্তভোগী বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এখানে যুক্ত হয়েছেন।

জনপ্রিয়

পিরোজপুরে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা

পদযাত্রায় পুলিশের বাধা, যমুনায় গেলেন ৯ সদস্যের প্রতিনিধিদল

আপডেট : ১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫