ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

ঢাকা- ১০ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন আটক

শফিউল ইসলাম মহিউদ্দিন | ফাইল ছবি

বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪ নম্বর সেক্টর থেকে ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিনি বাসায় অবস্থান করছেন। ওই সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন ব্যবসায়ী শফিউল। মূলত তিনি আওয়ামী লীগের একজন ব্যবসায়ী নেতা এবং এফবিসিসিআই ও বিজিএমইএয়ের সাবেক সভাপতি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী-এমপিদের অনেকেই বিভিন্ন হত্যা ও হামলার মামলায় গ্রেপ্তার হয়েছেন। এ তালিকায় এবার যুক্ত হলেন সাবেক এমপি শফিউল ইসলাম মহিউদ্দিনও।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

ঢাকা- ১০ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন আটক

আপডেট : ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫