ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ, নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি বাংলাদেশের গত ২২ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি: পিবিআইকে দীপ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪ মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন বন্ধ শিল্পকারখানা সচল ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বহুমুখী পরিকল্পনা মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস নগরবাসীর হাঁটার মৌলিক অধিকার বনাম অবৈধ দখল বাণিজ্য: ঢাকার ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে জরুরি পদক্ষেপ

হাজারীবাগ এবং ঢাকা উদ্যান এলাকায় সেনা অভিযানে গ্রেফতার ১২

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি ২০২৫) ছিনতাই ও ডাকাতির ক্রমবর্ধমান অভিযোগের ভিত্তিতে হাজারীবাগ (গাবতলী-সদরঘাট রোড) এবং মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃতদের অধিকাংশই ইতিপূর্বে হত্যা ও অস্ত্র মামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তালিকাভুক্ত আসামি। গ্রেফতারকৃতদের নিকট হতে দেশীয় তৈরি ধারালো অস্ত্র, চাপাতি, বিভিন্ন সময়ে ছিনতাইকৃত মোবাইল ফোন, এটিএম কার্ড ও অবৈধ নগদ অর্থ উদ্ধার করা হয়।

আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের হাজারীবাগ ও মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

জনপ্রিয়

পিরোজপুরে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা

হাজারীবাগ এবং ঢাকা উদ্যান এলাকায় সেনা অভিযানে গ্রেফতার ১২

আপডেট : ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫