ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

টোল প্লাজায় অপেক্ষমাণ ৩ গাড়িকে চাপা দিলো বাস, নিহত ৬, আহত ১০

সংগৃহীত ছবি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় অপেক্ষমাণ ৩ গাড়িতে বাসের ধাক্কায় নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে আর আহত হয়েছেন ১০ জন এ ঘটনায় সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় রেশমা বেগম নামে আরও একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

নিহত ৬ জন হলেন- আমেনা বেগম (৪৫), ইমি (২২), নিহা (১০),আয়াজ (২), রেশমা আক্তার (২৫), ছেলে আব্দুলাহ (৭)।

আহত ১০ জনের মধ্যে ৭ জনের নাম জানা গেছে। তারা হলেন- প্রাইভেটকারের মালিক নুরে আলম (৩০), ড্রাইভার হাবিবুর রহমান (৩২), নূর আলম এর স্ত্রী অনামিকা (২৫), নাজিয়া (১৭) ও মোটরসাইকেল আরোহী মো. সুমন (৩০)।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ধলেশ্বরী টোল প্লাজার মাওয়ামুখী লেনে টোল দেওয়ার জন্য অপেক্ষমাণ ছিল প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ কয়েকটি যানবাহন। এ সময় দ্রুতগতির কুয়াকাটাগামী ব্যাপারী পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার ব্যারিয়ার অতিক্রম করে অপেক্ষমাণ প্রাইভেটকারকে চাপা দিয়ে বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়।

এদিকে, এ ঘটনায় প্রাইভেটকারে বাসের ধাক্কায় নিহত একই পরিবারের ৪ জনের মধ্যে ৩ জনকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের নন্দনকোনা গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে নিহত আমেনা আক্তার, তার দুই মেয়ে ইসরাত জাহান ইমু ও রিহারকে আমেনা আক্তারের বাবার বাড়ির সামাজিক কবরস্থানে দাফন করা হয়। আর আমেনার নাতি শিশু আয়েজকে তাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় প্রাইভেটকারে থাকা আয়েজের মা অনামিকা ও বাবা নূর আলম সোহান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আয়েজের ফুফু ও চালককেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ছাড়া বেপরোয়া যাত্রীবাহী ওই বাসের (ব্যাপারী পরিবহন) ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শিশু আব্দুল্লাহ নিহত হয়েছে। আর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে শুক্রবার সন্ধ্যায় মারা গেছেন আব্দুল্লার মা রেশমা বেগম।

নিহত আমেনা আক্তারের স্বামী ইকবাল হোসেন জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জে তার ভায়রার মৃত্যুর ৪দিন পর সেখানে দোয়ার আয়োজনে যাচ্ছিলেন তার পরিবারের সদস্যরা। দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর এক সদস্যের ফোনে এই দুর্ঘটনার সংবাদটি পান তিনি।

রেশমার বাবা মালেক ফকির বলেন, ‘রেশমা মগবাজারের বাসা থেকে স্বামী ও ছেলেকে নিয়ে আমার ছোট মেয়ের বিয়েতে অংশ নিতে মোটরসাইকেলে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।’ এখন মেয়ে ও নাতির মরদেহ নিয়ে মাদারীপুরে যাচ্ছেন জানান তিনি।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

টোল প্লাজায় অপেক্ষমাণ ৩ গাড়িকে চাপা দিলো বাস, নিহত ৬, আহত ১০

আপডেট : ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪