আগামীকাল শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থার মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইনের সভাপতিত্বে ও মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় মহাসমাবেশে উপস্থিত থাকবেন-
প্রধান অতিথি মো. ওবায়দুর রহমান শাহীন, ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)
বিশেষ অতিথি কাদের গনি চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে, মোঃ শহিদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), খুরশীদ আলম, সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আরো উপস্থিত থাকবেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংগঠনের বিভাগ, মহানগর, জেলা, উপজেলাসহ সকল কমিটির নেতৃবৃন্দ।
এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়ার প্রকাশক, সম্পাদক ও সাংবাদিকবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবর্গ উপস্থিত থাকবেন।

সংবাদ360 প্রতিবেদকঃ 



















