সংগৃহীত ছবি
ফুটপাতের শৃঙ্খলা ফেরাতে রাজধানীর ঢাকার কয়েকটি ফুটপাত সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিপিএম এবং ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে তেজগাঁওয়ের ফার্মগেট ও ইন্দিরা রোডের ফুটপাত পরিদর্শন করেন তারা।
ফুটপাত পরিদর্শনকালে ফুটপাতের ব্যবসায়ীদের সাথে কথা বলেন, তাদের মতামত শোনেন এবং কীভাবে পথচারীর স্বার্থ বজায় রেখে সমন্বিত প্রচেষ্টায় ফুটপাতে শৃঙ্খলা রক্ষা করা যায় সে বিষয়ে আলোচনা করেন তারা।
এসময় তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদ360 প্রতিবেদকঃ 



















