ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

কুমিল্লায় লাঞ্ছিত সেই মুক্তিযোদ্ধা বাড়ি ছেড়েছেন

গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করা সেই বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু নিজ বাড়ি ছেড়েছেন। তিনি বর্তমানে ফেনীতে তার ছেলের বাসায় অবস্থান করছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে মোবাইল ফোনে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু।

তিনি বলেন, রোববার বিকেলে নিরাপত্তার কারণে ঘটনার পরপরই আমি বাড়ি ছেড়ে ছেলের কাছে ফেনীতে চলে যাই। ফেনীর একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে ছেলের বাসায় বিশ্রামে আছি। পুলিশ নিরাপত্তা নিশ্চিত করলে চৌদ্দগ্রামের নিজ বাড়িতে ফিরব।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আক্তারুজ্জামান বলেন, ‘‘ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ দেখে ৭-৮ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।’’

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু লুদিয়ারা এলাকার বাসিন্দা। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর বেশ কয়েকবার তার বাড়িতে হামলা চালানো হয়।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুল বলেন, ‘‘আব্দুল হাই কানুর ভুলত্রুটি থাকলে আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল। কিন্তু, একজন মুক্তিযোদ্ধাকে এভাবে প্রকাশ্যে জুতার মালা গলায় দিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদ জানানো ভাষা জানা নেই।’’

জামায়াতে ইসলামীর সঙ্গে এ ঘটনায় জড়িত কারও সম্পর্ক নেই বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলার সেক্রেটারি মু. বেলাল হোসাইন। তিনি বলেন, ‘গতকাল থেকে আজ (সোমবার) পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতকে জড়িয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় যে নিন্দনীয় প্রচারণা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কাউকে অপমানজনিত এরকম কার্যক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনও সম্পৃক্ততা নেই। আইন হাতে তুলে নেওয়া জামায়াত সমর্থন করে না।

প্রসঙ্গত, গত রোববার (২২ ডিসেম্বর) দুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করেন স্থানীয় কয়েকজন। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিও সূত্রে জানা গেছে, স্থানীয় জামায়াত সমর্থক প্রবাসী আবুল হাসেমের নেতৃত্বে অহিদ, রাসেল, পলাশসহ ১০-১২ জন মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা দিয়ে তাকে এলাকায় এমনকি কুমিল্লায় থাকতে পারবেন না বলে হুমকি দিচ্ছেন। এ সময় তিনি জুতার মালা সরিয়ে আর এলাকায় আসবেন বলেও জানান।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

কুমিল্লায় লাঞ্ছিত সেই মুক্তিযোদ্ধা বাড়ি ছেড়েছেন

আপডেট : ০২:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪