ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গাদের আটকানো কঠিন হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন|ফাইল ছবি

মিয়ানমার থেকে রোহিঙ্গা শরণার্থীদের আর ঢুকতে না দিতে অন্তর্বর্তী সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিলেও সীমান্তে দুর্নীতির কারণে তাদের ঠেকানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

আজ রোববার (২২ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “দুর্নীতির মাধ্যমে প্রচুর লোক ঢুকে যাচ্ছে, নৌকা দিয়ে ঢুকছে। ব্যাপারটা হলো যে, শুধু যে বর্ডার দিয়ে ঢুকছে তাও না, বিভিন্ন জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে। এটাকে আটকানো খুব কঠিন হয়ে যায়।”

অনুপ্রবেশ করতে না দেওয়ার বিষয়ে সরকারের অবস্থানের বিষয় টেনে উপদেষ্টা বলেন, “আমাদের নীতিগতভাবে অবস্থান ছিল, আমরা কাউকে ঢুকতে দিব না। কিন্তু পরিস্থিতি কখনও কখনও এমন দাঁড়ায়, কিছু করার থাকে না।

“সেই রকম পরিস্থিতিতে আমরা এই ৬০ হাজারকে ঢুকতে দিয়েছি। ঢুকতে দিয়েছি, ফর্মালি দিয়েছি যে তাও না। তারা বিভিন্ন পথে ঢুকে গেছেন এবং আরেকটা কথাও আমাদেরকে মনে রাখতে হবে, প্রচুর দুর্নীতি আছে বর্ডারে; এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নাই।”

প্রসঙ্গত, মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা ঢলের শুরু হয়েছিল ২০১৭ সালের ২৫ অগাস্ট।

এরপর কয়েক মাসের মধ্যে সাড়ে সাত লাখ রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রয় নেয়। আগে থেকে ওই এলাকার ক্যাম্পে বসবাস করছিল আরও চার লাখ রোহিঙ্গা।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গাদের আটকানো কঠিন হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪