আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে সংস্থার নবনির্বাচিত উপদেষ্টা মোঃ আবুল বাসার মজুমদার- কে অভিনন্দন জানাতে সৌজন্য সাক্ষাৎ করেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ খায়রুল ইসলাম ও সিনিয়র যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো।
ঐতিহ্যবাহী জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত উপদেষ্টা মোঃ আবুল বাসার মজুমদার সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি প্রয়াত মুহম্মদ আলতাফ হোসেনের হাত ধরে ৩০ বছরেরও বেশি সময় ধরে জাতীয় সাংবাদিক সংস্থার সাথে যুক্ত। এসময় প্রয়াত মুহম্মদ আলতাফ হোসেনের স্মৃতি রোমন্থন করতে আবেগে আপ্লূত হয়ে পরেন তিনি।
তিনি আসন্ন ২৮ ডিসেম্বর ২০২৪ জাতীয় সাংবাদিক সংস্থার মহাসমাবেশ বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সকল ধরনের সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি।
সিনিয়র সাংবাদিক মোঃ আবুল বাসার মজুমদার-কে সংস্থার উপদেষ্টা নির্বাচিত করায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন এবং মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলামসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও আওতাধীন সকল কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) বেলা ১১টায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় ২০২৮ সালের ২৯ ফেব্রুয়ারী পরবর্তী সম্মেলন পর্যন্ত সংস্থার উপদেষ্টা হিসেবে সংস্থার সাবেক মহাসচিব বিশিষ্ট সাংবাদিক মোঃ আবুল বাসার মজুমদার নির্বাচিত হন।

সংবাদ360 প্রতিবেদকঃ 



















