বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) বেলা ১১টায় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় ২০২৮ সালের ২৯ ফেব্রুয়ারী পরবর্তী সম্মেলন পর্যন্ত সংস্থার উপদেষ্টা হিসেবে সংস্থার সাবেক মহাসচিব বিশিষ্ট সাংবাদিক মোঃ আবুল বাসার মজুমদার নির্বাচিত হন।
ঐতিহ্যবাহী জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত উপদেষ্টা মোঃ আবুল বাসার মজুমদার-কে ফুল দিয়ে অভিনন্দন জানান সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন ও মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলামসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নীতিনির্ধারণী পরিষদের সভাপতি প্রয়াত মুহম্মদ আলতাফ হোসেন এর সহধর্মিণী মোছাঃ আয়েশা বেগম, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আতিকুর রহমান, সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, মোঃ জামাল হোসেন, আতিকুর রহমান আজাদ, মোঃ হাসান সরদার জুয়েল, যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, মোঃ আব্দুল মজিদ, সাংগঠনিক সচিব মোঃ রাসেল সরকার।
আরো উপস্থিত ছিলেন জনকল্যাণ সচিব মোঃ রাসেল ইসলাম জীবন, প্রশিক্ষণ সচিব মোঃ আজিবুল হক পার্থ, পরিকল্পনা সচিব মোঃ সাইফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ বাপ্পি আহমেদ শ্রাবণসহ নেতৃবৃন্দ।
সংস্থার উপদেষ্টা মোঃ আবুল বাসার মজুমদার বলেন, আমাকে ঐতিহ্যবাহী জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা নির্বাচিত করায় সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন এবং মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলামসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি প্রয়াত মুহম্মদ আলতাফ হোসেনের রুহের মাগফেরাত কামনা করেন তিনি।

মোঃ আনজার শাহ 



















