সংগৃহীত ছবি
রাজধানী ঢাকার তেজগাঁওয়ে রেলপথ অবরোধ করে রেখেছেন বাংলাদেশ রেলওয়ের কিছু অস্থায়ী কর্মী। ফলে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল পৌনে ১১টা থেকে তারা এখানে অবস্থান করছেন।
বাংলাদেশ রেলওয়ের সূত্র জানিয়েছেন, তারা এই অবরোধ সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
জানা গেছে, ৩ দাবিতে রেলপথ অবরোধ করেছেন এসব অস্থায়ী শ্রমিক। এর মধ্যে আছে পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধ, সকল শ্রমিকের বেতন পরিশোধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি।
অস্থায়ী এসব কর্মী (টিএলআর) রেলের কর্মচারী নন। তারা প্রাত্যহিক কাজের ভিত্তিতে মজুরি পান।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান গণমাধ্যমকে বলেন, আমি ঘটনাস্থলে আছি। শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি।

সংবাদ360 প্রতিবেদকঃ 



















