ড. আবু রেজা মুহাম্মদ নদভী | ফাইল ছবি
আত্নগোপনে থাকা চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ রোববার (১৫ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস ডিসি মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ রাতে রাজধানীর উত্তরা থেকে আত্মগোপনে থাকা চট্টগ্রাম-১৫ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে আটক করেছে ডিবি।
প্রসঙ্গত, গত ৯ অক্টোবর নদভী ও তার ভাতিজা মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান (৪০) বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলাটি করেন।

সংবাদ360 প্রতিবেদকঃ 









