মুন্সীগঞ্জের শ্রীনগরে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সারাদিনব্যাপি উপজেলা নিজ গ্রামে মজিদপুর দয়হাটা কফিলউদ্দিন চৌধুরী ইনস্টিটিউটে ফ্রী চিকিৎসা ও ঔষধ বিতরণ আয়োজন করা হয়। সাবেক রাষ্ট্রপতির ছেলে মাহী বি চৌধুরীর সার্বিক পরিচালনায় ও মেয়ে ডা. শায়লা শারমিন চৌধুরীর নেতৃত্ব ফ্রী চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হচ্ছে।
সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বি চৌধুরী বলেন, আমার বাবা বিক্রামপুরবাসীর প্রাণ ছিলেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবার মত সব সময় আমরা যেন এলাকার মানুষের পাশে থাকতে পারি সে জন্যও দোয়া করবেন। তিনি আরও বলেন, আমাদের উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন ডাক্তারের মাধ্যমে ৩ হাজার মানুষ-কে ফ্রী চিকিৎসা ও ঔষধ দেওয়া হচ্ছে। আসরের পর বিশেষ দোয়া আয়োজন করা হয়েছে।

মো. সুমন আহমেদ (শ্রীনগর-মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ 



















