ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা জানালেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প | সংগৃহীত ছবি

বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের উপর বর্বর সহিংসতার অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে পোস্টটি করেন ট্রাম্প।

ট্রাম্প তার পোস্টে বলেন, আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘বর্বর সহিংসতার’ তীব্র নিন্দা জানাই, যারা উচ্ছৃঙ্খল জনতার আক্রমণ ও লুটপাটের শিকার হয়েছেন। বাংলাদেশ এখন পুরোপুরি বিশৃঙ্খল।

সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর ভালো বন্ধু হিসেবে উল্লেখ করেন। আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট পদে বিজয়ী হলে তিনি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারি আরো জোরদারের অঙ্গীকার করেন।

এদিকে ডোনাল্ড ট্রাম্প গতকাল তাঁর এক্স বার্তায় যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসেরও সমালোচনা করেছেন। ট্রাম্প লিখেছেন, ‘কমলা ও জো যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে হিন্দুদের অবজ্ঞা করেছেন। ইসরায়েল থেকে ইউক্রেন, ইউক্রেন থেকে আমাদের দক্ষিণ সীমান্তে বিপর্যয় হয়েছে। তবে আমরা আবার যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করবো এবং শক্তি দিয়ে আমরা শান্তি ফিরিয়ে আনবো।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। হিন্দু সম্প্রদায় তখন থেকেই ধারাবাহিক বিক্ষোভ চালিয়ে আসছে, যদিও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এসব অভিযোগকে ‘অতিরঞ্জিত’ বলে দাবি করা হয়েছে।

দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সাবেক এ প্রেসিডেন্ট বলেন, দীপাবলির শুভেচ্ছা সবাইকে! আশা করি আলোর এ উৎসব শুভ শক্তির বিজয় আর অশুভ শক্তির পরাজয় বয়ে আনবে!

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা জানালেন ট্রাম্প

আপডেট : ১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪