ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অপসারণে চাপ, সরকারও চাপে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন | ফাইল ছবি

রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনের থাকা না-থাকার প্রশ্নে সংকট তৈরি হয়েছে। শেষ পর্যন্ত তিনি বঙ্গভবনে থাকবেন নাকি পদত্যাগ করবেন, নাকি অপসারণ করা হবে—এ নিয়ে অন্তর্বর্তী সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে অন্যতম প্রধান দল বিএনপি এ মুহূর্তে রাষ্ট্রপতির পদত্যাগ চায় না। দলটি মনে করে, রাষ্ট্রপতি পদে শূন্যতা হলে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি হবে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বৈঠকে রাষ্ট্রপতির বিষয়ে আলোচনা হতে পারে বলে একাধিক উপদেষ্টা জানিয়েছেন।

রাষ্ট্রপতির পদত্যাগে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে, এমন আলোচনাও রয়েছে রাজনৈতিক অঙ্গনে।

রাষ্ট্রপতি স্বেচ্ছায় যদি পদত্যাগ করেন, সেক্ষেত্রে কার কাছে পদত্যাগপত্র জমা দেবেন। পরবর্তী রাষ্ট্রপতি কীভাবে নির্বাচন করা হবে, সেটিও প্রশ্ন।

তবে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, ‘রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না, প্রশ্নটি এ মুহূর্তে বাংলাদেশে কোনো আইনি বা সাংবিধানিক প্রশ্ন নয়। এটা একেবারেই একটি রাজনৈতিক সিদ্ধান্ত।’ তিনি বলেন, সরকার বিষয়টি নিয়ে আলোচনা করছে। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার ‘পদত্যাগের’ বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির এক বক্তব্য গত শনিবার পত্রিকায় প্রকাশ হওয়ার পর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার মন্তব্যকে ঘিরে ওই দাবি প্রবল হয়।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অপসারণে চাপ, সরকারও চাপে

আপডেট : ০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪