ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

ড. ইউনূসের সঙ্গে বৈঠক করলেন পিটার ডি হাস

সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করলেন ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। মঙ্গলবার (১৫ অক্টোবর) মার্কিন জ্বালানি কোম্পানি এক্সালারেট এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভেন কোবোসসহ প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক করেন তিনি। বাংলাদেশ থেকে ফিরে গিয়ে এক্সালারেট এনার্জির কৌশলগত উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন পিটার হাস।

স্টিফেন কোবোস যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ব্যবসায়ী পরিষদেরও সভাপতি। প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্ব নেওয়া বিষয়ে তিনি বলেন, ‘এতে বাংলাদেশের ব্যবসার আস্থা বাড়বে।’

ড. ইউনূসকে কোবোস বলেন, ‘আপনি দায়িত্ব নেওয়ার পর অনেক মার্কিন কোম্পানি বাংলাদেশের ব্যাপারে আগ্রহী হয়েছে।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কিছু শীর্ষ কোম্পানি যার মধ্যে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ব্যবসায়ী পরিষদের সদস্যও রয়েছে, তারা দক্ষিণ এশিয়ার ব্যবসার বিষয়ে উদগ্রীব।

এক্সালারেট এনার্জির সিইও বলেন, তার কোম্পানির বাংলাদেশের জ্বালানিখাতে আরও বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এই কোম্পানি বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের পরিমাণ বাড়াতে ও সহজ করতে চায়।

ড. ইউনূস বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগের জন্য স্বাগতম জানান। তিনি জানান, তার সরকার সরাসরি বিদেশি বিনিয়োগের আকর্ষণ ও ব্যবসার পরিবেশ সৃষ্টিতে কাজ করছে। তিনি বলেন, ‘আপনারা (কোবোস ও তার প্রতিনিধিদল) উপযুক্ত সময়ে এখানে (বাংলাদেশে) এসেছেন।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এক্সালারেট এনার্জির ভাইন প্রেসিডেন্ট ডেরেক ওয়ং ও র‌্যামন ওয়াংডি, কোম্পানিটির কান্ট্রি ম্যানেজার হাবিব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার এসডিজিবিষয়ক মুখ্যসচিব লামিয়া মোরশেদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী, জ্বালানি সচিব সাইফুল ইসলাম।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

ড. ইউনূসের সঙ্গে বৈঠক করলেন পিটার ডি হাস

আপডেট : ০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪