গাইবান্ধার গোবিন্দগঞ্জ শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক জাতীয় পুরস্কারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য মরহুম আব্দুল লতিফ প্রধান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে শ্রীমুখ ইটভাটা মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা বিশিষ্ট ব্যবসায়ী রায়হানুল ইসলাম জুয়েল, পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল মালেক, চলতি দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহিদুর রহমান রনক, পৌর যুবদলের সদস্য সচিব (ভারঃ) আনোয়ার হোসেন গোলাপ, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শাহ আলম প্রধান, থানা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক নাঈম সরকার, সদস্য সোহানুর রহমান সোহাগ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিজু মিয়া, সাধারণ সম্পাদক আহাদ সহ নেতৃবৃন্দ।

উক্ত উদ্বোধনী খেলায় পীরগঞ্জ ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করেন বগুড়া কাহালু ফুটবল একাদশ।
খেলা পরিচালনা করেন গোবিন্দাস সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম।

সাজাদুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার 



















