ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে প্রধান উপদেষ্টা

সংগৃহীত ছবি

বিএনপির সঙ্গে সংলাপে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বসবেন তিনি।

আজ শনিবার (৫ অক্টোবর) বেলা আড়াইটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ সংলাপ শুরু হয়েছে বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

৬ সদস্যের বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধি দলে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ব্যারিস্টার মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।

সংলাপের সময়সূচিঃ
বেলা আড়াইটায় বিএনপি, বেলা ৩টায় জামায়াতে ইসলামী, সাড়ে ৩টায় গণতন্ত্র মঞ্চ এবং বিকাল ৪টায় বাম গণতান্ত্রিক জোট, বিকাল সাড়ে ৪টায় হেফাজতে ইসলাম, ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সাড়ে ৫টায় এবি (আমার বাংলাদেশ) পার্টি ডাক পেয়েছে।

জামায়াতে ইসলামীর ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। প্রতিনিধি দলে রয়েছেন, নায়েবে আমীর আবু তাহের মুহাম্মদ আবদুল্লাহ, এমএম শামসুল ইসলাম, মজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পওয়ার।

গণতন্ত্র মঞ্চের ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মঞ্চের সমন্বয়ক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রতিনিধি দলে থাকছেন জেএসডির আ স ম আবদুর রব, শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, আকবর খান, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, আবুল হাসান রুবেল, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, আবু ইউসুফ সেলিম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, ইমরান ইমন এবং নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার।

বাম গণতান্ত্রিক জোটের ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জোটের সমন্বয়ক বাসদ (মার্কস বাদী) সমন্বয়ক মাসুদ রানা। প্রতিনিধি দলে থাকেন সিপিবির শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের ইকবাল কবির, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, বাসদের বজলুর রশীদ, এবং সমাজতান্ত্রিক পার্টির আবদুল আলী।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ সদস্যের প্রতিনিধি নেতৃত্বে থাকবেন দলটির আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তার সঙ্গে থাকবেন সিনিয়র নায়েবে আমির ফয়জুল করীম, মহাসচিব ইউনুস আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব আশরাফুল আলম।

হেফাজতে ইসলামের ৫ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন হেফাজতে ইসলামীর মহাসচিব মাওলানা সাজেদুর রহমান। প্রতিনিধি দলের থাকবেন, জমিয়তে উলামায়ে ইসলামীর আমীর মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক, নেজামী ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা আশরাফুল হক, মহাসচিব মাওলানা মোমিনুল ইসলাম।

এবি পার্টির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী। প্রতিনিধি দলের থাকবেন সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব মিনার সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ,সহকারি সদস্য সচিব নাসরিন সুলতানা মিলি।

জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত

রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে প্রধান উপদেষ্টা

আপডেট : ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪