সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান| সংগৃহীত ছবি
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১১ দিনের সরকারি সফরে মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকা ছেড়েছেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও কানাডা সফর করবেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এই সফরকালে সেনাপ্রধান জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ নিয়ে আলোচনা করা হবে।
সফর শেষে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ২৫ অক্টোবর দেশে প্রত্যাবর্তন করবেন।

সংবাদ360 প্রতিবেদক 



















