গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে পিরোজপুর সদর উপজেলার জুজখোলা এলাকায় অবস্থিত চেরাগ গ্রন্থাগার পরিদর্শন ও বই প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গ্রন্থাগারটি সমৃদ্ধ হয়েছে নতুন ৮৯টি বইয়ে।

বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ড. মো. আরিফুজ্জামান রাজীব এর নেতৃত্বে প্রতিনিধি দলটি গ্রন্থাগারটি পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের দু’জন সহযোগী অধ্যাপক ও ১২ জন শিক্ষার্থী।
সোমবার (২৮ জুলাই) বিকেলে গ্রন্থগার মিলনায়াতনে আয়োজিত এই সফরে তাঁরা চেরাগ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা, প্রয়াত শিক্ষাবিদ ও সাহিত্যিক সহকারী অধ্যাপক কাজী মসিউর রহমান এর স্মৃতিচারণ করেন এবং তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

পরিদর্শনকালে চেরাগ গ্রন্থাগারের প্রধান উপদেষ্টা কাজী মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. ফারদিন শেখ ও দপ্তর সম্পাদক মো. সাকিব হাসান সবুজ উপস্থিত ছিলেন।

দক্ষিণাঞ্চল প্রতিবেদকঃ 



















