ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​ নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি অর্থাভাবে অনিশ্চিত এসএসসি, শুভকে সহায়তা করল এবিজি ফাউন্ডেশন মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নবাগত জেলা প্রশাসকের সাথে জলঢাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের পরিচিতি ও মতবিনিময়

ফাজিল ও কামিল মাদ্রাসায় প্রাইভেট কোর্সে রেজিস্ট্রেশনের অনুমতি দিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আওতাধীন দেশের সকল ফাজিল ও কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য প্রাইভেট কোর্সে রেজিস্ট্রেশনের সুযোগ উন্মুক্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ২০২৫ সালের ২৬ জুন অনুষ্ঠিত ২০তম সভার সিদ্ধান্ত-১১ এবং ২৯ জুন সিন্ডিকেটের ৩৬তম সভার সিদ্ধান্ত-২ অনুযায়ী এ অনুমোদন দেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ফাজিল এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা প্রাইভেট কোর্সে রেজিস্ট্রেশন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: আইউব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফি ও সময়সূচি পরবর্তীতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এই সিদ্ধান্তে ইসলামি শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। মাদরাসাগুলোতেও শিক্ষা কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এর অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

জনপ্রিয়

রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​

ফাজিল ও কামিল মাদ্রাসায় প্রাইভেট কোর্সে রেজিস্ট্রেশনের অনুমতি দিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

আপডেট : ০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫