ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনকালে খাতা মূল্যায়নে গাফিলতি করায় ৮ পরীক্ষককে পাবলিক পরীক্ষাসংক্রান্ত সব কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়েছে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার নির্ধারিত উত্তরপত্রে পরীক্ষার্থীদের দিয়ে ওএমআর অংশের বৃত্ত ভরাট করিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে প্রমাণ মেলে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয় এবং অভিযুক্ত পরীক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেয়। জবাবে সংশ্লিষ্ট শিক্ষকরা দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

সংবাদ৩৬০ ডেস্কঃ 



















